সভাপতির বানী

শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ ‎ ‎আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ‎ ‎সকল প্রশংসা মহান আল্লাহ তা'লার যার অপার করুনা ও সীমাহীন অনুগ্রহে এক বিমুঢ় যুগের বিভ্রান্তি কাটিয়ে বিমূর্ত স্বপ্নের মূর্তমান সম্ভাবনা নিয়ে আমাদের এগিয়ে চলা। বিশ্বায়নের এই যুগে পৃথিবী যখন মেতে উঠেছে নবনব আবিস্কারের নেশায়, আধুনিকতাকে পেছনে ফেলে যখন সদম্ভে এগিয়ে গেছে অতি আধুনিকতা, সেই আধুনিকতার সুপরিসরকে আরো সুপ্রসস্থ করার ক্ষেত্রে "এম.এ. লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট" আপনাকে দেখাবে এক ব্যতিক্রমধর্মী শিক্ষারপথ। ‎ ‎যোগ্য ব্যবস্থাপনা, দক্ষ টিচার ষ্টাফ, সময়োপযোগী শিক্ষা ক্যারিকুলাম, শিক্ষার অনুকুল পরিবেশ, সর্বোপরি শিশুদের প্রতি শিক্ষক মন্ডলীর সৌহাদ্যপূর্ণ আন্তরিকতা এবং সার্বক্ষনিক তত্ত্বাবধানের সমন্বয়েই গড়ে উঠেছে "এম.এ. লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট"। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য ধর্মীয়, নৈতিক, সাংস্কৃতিক ও বৃটিশ ক্যারিকুলামে আন্তর্জাতিক মানের ইংরেজী শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং নতুন ভাবে যোগ করা হয়েছে ন্যাশনাল ক্যারিকুলাম অনুসারে Outstanding English Version শিক্ষা। যার মাধ্যমে শিশুরা হয়ে উঠবে নৈতিক ভাবে আদর্শ, নম্র, ভদ্র, সদাচারী, বিনয়ী এবং আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেকে তুলে ধরার যোগ্য। এতএব, হে শিক্ষাপ্রেমী, শিক্ষাব্রতী, শিক্ষাদরদী অভিভাবক আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের আগামী প্রজম্মের উন্নতিকল্পে অঙ্গীকারবদ্ধ হই। আপনার সন্তানের সফলতাই আমাদের স্বপ্ন। ‎ ‎English Version ‎ ‎শিক্ষাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক পরিমন্ডলে উন্নীত করার ক্ষেত্রে ইংরেজী শিক্ষার কোন বিকল্প নেই। বাংলা মাধ্যমে আমাদের সফলতার ধারাকে অব্যাহত ও তরান্বিত করার ক্ষেত্রে English Version একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমারা আশাবাদী। আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক সুদক্ষ ইংরেজি শিক্ষক, শিক্ষার অনুকুল নির্মল পরিবেশ, অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ক্লাশরুমে ন্যাশনাল কারিকুলাম অনুসরণে English শিক্ষায় আপনার সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রে আমরা বদ্ধ পরিকর। ‎ ‎English শিক্ষায় অহেতুক ভয় কাটিয়ে স্বতঃস্ফূর্ত ও সাবলীল ভাবে আপনার সন্তানেকে English শিক্ষায় জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য। ‎ ‎মুখস্থ নয় আত্মস্থ, চাপিয়ে নয় বুঝিয়ে, শুদ্ধ উচ্চারণে, সরল ক্যাটাগরিতে বিনোদনের মধ্যে দিয়ে নব প্রজনন্মকে উপহার দেব নতুন এক ভাষার জগৎ। অভিভাবকদের কাছে এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। ‎ ‎পরিশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের সকলের সর্বাত্বক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদান্তে। ‎ ‎আদর্শ শিশু গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ‎ ‎ডক্টর এল.এম. কামরুজ্জামান ‎ ‎বি.এ (অনার্স), এম.এ (ইংলিশ) ‎ ‎বিএড, এমএড, এল.এল.বি (অনার্স), এল.এল.এম (১ম শ্রেণি) ‎ ‎প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, এম.এ. লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট ‎ ‎প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, LMK ফাইন্ডেশন ‎ ‎চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ‎ ‎