Regarding payment of salary for the month of December 2024 (including previous arrears)

LMK Foundation বৃত্তি ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ????????
তোমাদের পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
আর যারা এবার সফল হতে পারোনি, হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাও।
আগামীতে তোমাদের জন্যও সফলতা অপেক্ষা করছে।এই শুভকামনা রইল। ✨


এবারের ভর্তি প্রক্রিয়া সবার জন্য কিছুটা ভিন্ন। আবেদনকারীদেরকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ, কোনো স্কুল থেকে সরাসরি ভর্তি ফরম বিতরণ করা হবে না। শিক্ষার্থীদের একমাত্র সুযোগ হল অনলাইনে আবেদন করা এবং পরে লটারি প্রক্রিয়ার মাধ্যমে তারা ভর্তি হতে পারবেন।

যে সব স্কুলে ভর্তি আবেদন করা যাবে

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাবে দেশের সকল জাতীয়করণকৃত সরকারি মাধ্যমিক স্কুল ও বেসরকারি স্কুল-এ। ঢাকা মহানগরী এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটান এলাকা ও জেলা সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোও এই প্রক্রিয়ার আওতায় থাকবে।


আবেদন প্রক্রিয়া


১. প্রথমে আবেদনকারীরা ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ গিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদন করবেন।

২. অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫টি স্কুলে আবেদন করতে পারবেন।

৩. আবেদন ফি ১১০ টাকা প্রদান করতে হবে।

৪. আবেদন করার পর শিক্ষার্থীদের তথ্য ও স্কুলের স্থান অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে।